বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানির CSR কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলার কর্মহীন, দুস্থ ও অসহায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেটে কোম্পানির CSR ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত উন্নতমানের খাদ্য সামগ্রী ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১/২ লিটার সয়াবিন তেল বরাদ্দ ছিল। মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়নে এবং উপজেলার গৃহহীন, কর্মহীন, স্বামী পরিত্যাক্তা অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে মোট ১০ (দশ) লক্ষ টাকা মূল্যমানের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র জাতির জন্য এই শোকের মাসে কিছু দরিদ্র পরিবারে একটু হলেও যেন কষ্ট লাঘব হয় সেই প্রয়াসেই এই ত্রাণ কার্যক্রম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌঃ এ এম খোরশেদুল আলম নির্দেশনা মোতাবেক সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। উপজেলার অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী আরিক ইয়াসির রুশদী, সহকারী কমিশনার (ভূমি) জনাব অনিন্দ্য মণ্ডল, সহকারী প্রকৌশলী জনাব মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী জনাব কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মফিজুর রহমান সজল প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.