বাগেরহাটর চিতলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ্উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও উপজেলা আ’লীগ,বীর মুক্তি যোদ্ধা অংশ গ্রহন করেন।
এছাড়া উপজেলা আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযথ মর্জাদায় পালিত হয়েছে। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহ-সভাপতি ইঞ্জিনিয়র শেখ রফিকুল ইসলাম তাপস,বীর মুক্তি যোদ্ধা শেখ বেল্লাল হোসেন,সদও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু,যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.