প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষে কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লুৎফর রহমান শেখ, আব্দুল মালেক সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম দাড়িয়া, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, পলাশ সরদার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ৭৫এর ১৫আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.