প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২২, ৬:৪৯ অপরাহ্ণ
নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধের দিকনির্দেশক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে । যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যে নগরকান্দা উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে আজ ১৫ আগষ্ট সোমবার সকালে নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া জাতীয় পতাকা অর্ধনর্মিত কালো ব্যাজ ধারণ ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কাঙ্গালি ভোজের ব্যাবস্থা করা হয়।
মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত এ শোক সভায় প্রতিটি ইউনিয়ন আওয়ামিলীগ এর নেতাকর্মীর এসে যোগ দেয়। প্রধান অতিথি ছিলেন,শাহাদব আকবর লাবু চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া নেত্রীর এপি এস আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, শফিউদ্দিন চৌধুরী। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, মহিলা নেত্রী ফরিদপুর জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম সহ স্থানীয় আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবিন্দু ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.