প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১১বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর নানী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারসূত্রে জানাগেছে, ঘটনার দিন ওই শিশু পাশের বাড়ির কুদ্দুস শেখের ছেলে ৫ সন্তানের জনক মিন্টু শেখ (৪৫) বাড়িতে টিভি দেখতে যায়। এখান থেকে মিন্টু শেখ ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
ওই শিশুর নানী বলেন, ঘটনার দিন রাতে আমার নাতনী অসুস্থ হয়ে পড়ে। সে ইশারায় ইঙ্গিতে আমাকে তার ধর্ষণ হওয়ার কথা জানায়। এর আগে মিন্টু শেখ আমার নাতনীকে আমাদের বাড়ি নৌকায় করে নামিয়ে দিয়ে যায়। এরপর আমি যখন আমার নাতনীর কাছে মিন্টুর বিষয়ে জানতে চাই তখন সে মিন্টুর কথা বলে। এ ঘটনায় এলাকার লোকজন সালিস দরবারের কথা বলে ঘুরানোর কারণে আমাদের মামলা করতে দেরী হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে কান্দি গ্রামের একজন সমাজসেবক বলেন, মিন্টু শেখ একজন খারাপ চরিত্রের মানুষ। সে এ পর্যন্ত ৪টা বিয়ে করেছে। বর্তমানে তার ঘরে ২জন স্ত্রী রয়েছে। সে পূর্বেও এলাকায় এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই জসিম বলেন, ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী মিন্টু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.