জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালনে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিম পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই এলাকার সর্বস্তরের মানুষের আয়োজনে শনিবার দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ আয়ুব আলী মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী খান, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, আওয়ামীরলীগ নেতা লাভলু মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আশিকুল আলম তন্ময়, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, শ্রমিকলীগ নেতা মোঃ জাকির হোসেন বাবুল মিয়া, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল, সাজ্জাদ আল ইসলাম মঈন,আহম্মদ খলিল পরাগ, এম এম কাশেম কালিম, প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.