প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
দুমকিতে এম.এ রব মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সভাপতি ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম.এ. রব মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ ফেরদৌস আলম। অনুষ্ঠানে পাঙ্গাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাইদি, সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা এম এ রব মিয়া সহ অত্র প্রতিষ্ঠানেের মরহুম শিক্ষক কর্মচারী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.