কচুয়ায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কচুয়া থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় কচুয়া থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনায় ও কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল বাগেরহাট)মো; মাহামুদ হাচান। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ, ওসি তদন্ত প্রভাষ মল্লিক,রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজামান ঝুমুর,যুগ্মআহবায়ক সুজন দিদার,মহৎজীবীলীগের সভাপতি রিপন শিকদার,কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক উজ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
এ বছর কচুয়া উপজেলায় মোট ৪৩ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বলেন ৪৩ টি মন্দিরের মধ্যে আপাতত ৫ টি মন্দির ঝুঁকি পুর্ন হিসেবে ধরা হয়েছে বলে জানান।এগুলো হচ্ছে বাঁধাল ইউনিয়নের নিমাই আশ্রম,বাধাল বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির,গজালিয়া ইউনিয়নের সাউথ পুর শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির,ধোপাখালীর ইউনিয়নের পশ্চিম বিশারখোলা মন্দির ও রাড়িপাড়া ইউনিয়নের সাইনবোর্ড বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, একই সাথে মন্দির কমিটি গুলোকে সেচ্ছাসেবক দল গঠন করে মন্দিরের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে হবে।এ বিষয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে বলে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.