নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগর।
এ সময় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,উপজেলা ভাইচ চেয়ারম্যান বি এম কামাল হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হামিদ লোহাগড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার তাসলিমা বেগম, গৌতম দেত্তয়ান প্রমুখ। উল্লেখ্য এ বছর ১৫২ টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বক্ষণিক ভাবে মন্দিরে পুলিশ, আনসার ও ভিডিপি নিরাপত্তায় কর্মরত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.