গোপালগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা (৭০) নামে এক ইউ.পি সদস্য নিহত হয়েছে। নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের মৃত করিম মোল্লার ছেলে এবং কাজুলিয়া ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।ওই দিন দিবাগত গভীর রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানাগেছে, আব্দুস সালাম মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মটরসাইকেল ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মটর সাইকেলসহ চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.