নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একজন কবুতর পালনকারীর ৩৯টি কবুতর ফুরাডান বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ওই কবুতর মালিক লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল গ্রামের রফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) একজন ঘুঘু শিকারি। পরিবার নিয়ে তিনি লোহাগড়া পৌরসভার মসাঘুনি গ্রামে বাসা বাড়িতে বসবাস করে আসছে।
শনিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ঘুঘু মারার জন্য বাড়ির পাশের জমিতে সরিষার মধ্যে ফুরাডান বিষ মিশিয়ে একই এলাকার আজিবার মল্লিকের ছেলে সাইফুল ইসলাম মল্লিকের পোষা ৩৯টি কবুতর মেরে ফেলেছে। ঘটনার পর পরই অভিযুক্ত জাহাঙ্গীর গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় কবুতরের মালিক সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছে।
লোহাগড়া থানার আফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন নবধারা কে বলেন, অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.