প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সাথে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকালে পরিতোষ বিশ্বাস বিরোধপূর্ণ জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাস তার লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়।
গুরুতর আহত পরিতোষ বিশ্বাস (৩৫), কার্তিক বিশ্বাস (৩৫), প্রসেনজিৎ বিশ্বাস(২০), লক্ষণ বিশ্বাস (৫০), বিউটি বিশ্বাস (৩০), রাম বিশ্বাস (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পরিতোষ বিশ্বাস বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি। এ রায়ের পরে ওই জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাঁধা দিয়ে মারধর করেছে।
এ বিষয়ে রাম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈত্রিক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাঁধা দিয়েছি।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ নবধারা কে বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.