চিতলমারী শেরেবাংলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী নুরুজ্জামানের জানাজা উপজেলার হিজলা ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত এ জানাজায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ অংশ নেয়।
জানাজার আগে তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তার ভাই ইনঞ্জিনিয়র নুরুল ইসলাম,এ্যডঃ কাজী নুরুল আমিন, মাওঃ আঃ রহমান,উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, সাবেক অধ্যক্ষ মহাসিন রেজা,ছোট ভাই উপসচিব কাজী বদরুজ্জামান কদর, বড় ছেলে মানব সম্পাদ পরিদপ্তরের (পল্লী বিদ্যুৎ বিভাগ) ডিপুটি ডিরেক্টর কাজী রিয়াদ হাসান সোহেল, সহকারী অধ্যপক চন্দ্রশেখর মিস্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,শিক্ষক, সাংবাদিক ও রজানীতিবীদ,পল্লী বিদ্যুতের উধ্বতন কর্মকর্তা, তার প্রাক্তন ছাত্রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানাজা শেষে মরহুম নুরুজ্জামানকে হিজলা গ্রামে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.