প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ২০০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানার এসআই কাজী একে আজাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সিকদার মঞ্জিল নামক বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০০পিচ ইয়াবাসহ রবি হালদারকে গ্রেফতার করে।
রবি হালদার উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের গুরুবর হালদারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত রবি হালদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.