গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে মিকাইল ইসলাম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে। মিকাইল ইসলাম কুরপালা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে।
মিকাইল ইসলামের চাচা আলামিন শেখ বলেন, মিকাইল ইসলাম পরিবারের লোকজনের অজ্ঞাতে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গিয়ে পড়ে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরে মিকাইল ইসলামকে না পেয়ে পুকুরে গিয়ে তল্লাশী চালায়। পুকুর থেকে মিকাইল ইসলামকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.