নড়াইলের লোহাগড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসেসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস।
সোমবার (১৪নভেম্বর)উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু।
এসময় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান বিএম কামাল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হান্নান বিশ্বাস, সম্পাদক শাহ্ আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে পিইডিপি এর অর্থায়নে ১১ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১০ টি হুইল চেয়ারে ও একটি ক্রাচ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.