বাগেরহাট প্রতিনিধি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট চাচী, সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন এর মাতা ও সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী বেগম শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এ উপলক্ষ্যে সকাল ৮ টায় রেলরোডস্হ দলীয় কার্যালয়ের সামনে মরহুমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।কর্মসূচীর মধ্যে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি,দোয়া মাহফিল,ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা এবং দুঃস্হদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময়ে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সোহেল রানা বাবু বাগেরহাট
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.