কাতার ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাদেশের ন্যায় উন্মাদনা দেখা দিয়েছে বাগেরহাটেও। নিজ দলের সমর্থকরা করছে নানা আয়োজন। শুক্রবার বিকালে শরণখোলা উপজেলা সদরে ব্রাজিল ও বাগেরহাট শহরে আর্জেন্টিনার সমর্থকরা নিজ-নিজ দলের জার্সি পরে পতাকা নিয়ে ঢোল ও ভূভূজোলা বাজিয়ে মটর শোভাযাত্রা করেছে।
ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের বিশাল দুটি মটর শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোররা অংশ নেন। প্রায় দুই ঘন্টা ধরে চলা মটর শোভাযাত্রা দুটিতে প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিন কালে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা নিজ-নিজ দলের সাফল্য কামনা করে শ্লোগান দিতে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.