যশোর মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া কেন্দ্রের মধ্যে এস,এসসি পরীক্ষায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সেরা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেঃ কামরুননেছা জানান, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় কেন্দ্র সেরা হয়েছে। ওই স্কুল থেকে ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৭৪ জন শিক্ষার্থী পাস করেছে তার মধ্যে গোল্ডেনসহ জিপি এ - ৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৯৭. ৩৩।
বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, অভিভাকদের সহযোগীতা পেলে এবং শিক্ষার্থীরা মোবাইল নেশা ছেড়ে মন দিয়ে পড়া শুনা করলে আমাদের শিক্ষার্থীরা প্রতিবছরই ভাল ফল করতে পারেবে। আমাদের কেন্দ্রের প্রতিটি স্কুলই ভাল করেছে। আগামীতে সকল স্কুলের শিক্ষার্থীদের আরোভাল করার অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.