বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া—মানসা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরদার সেলিম আহেম্মেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আ. রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থাীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট. হিটলার গোলদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. রেজাউল করিম ফকিরকে পুনরায় সভাপতি ও মো. সাইফুল ইসলামকে পুনরায় সাধারন সম্পাদক নিবার্চিত করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা—কর্মী ও সমর্থন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.