বাগেরহাটের মোল্লাহাটে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে সাড়ে ৩ টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম বাসুদেব বাইন (৫৫)। তিনি উপজেলার টাকিয়ারকুল গ্রামের মৃত হরিহর বাইনের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, বাসুদেব বাইন বাস থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুত্বর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক বাস ও চালকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.