বাগেরহাটের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদার হত্যা মামলার দুই পলাতক আসামী মো. হান্নান হাওলাদার (৩৪) ও আকাব্বর হাওলাদারকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব- ৬। বুধবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর জেলার সদরের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামীকে গ্রেফতারের পর বিকালে বাগেরহাট জেলার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব জানায়, গত ২৯ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশ বাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদারকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত শামিমকে উদ্ধার করে ভর্তির পর ওই রাতেই সে মারা যায়। এঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬ এর একটি আভিযানিক দল আলোচিত এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩ রা ডিসেম্বর রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার আসামী আক্কাস হাওলাদারকে গ্রেফতার করে র্যাব ৬ এর সদস্যরা।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর জেলার সদরের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামী মো. হান্নান হাওলাদার ও আকাব্বর হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। হত্যা মামলার এ দুই পলাতক আসামীকে বিকালে বাগেরহাট জেলার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। বিকেলেই তাদেরকে কোর্টে চালান দিয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল হক এ নিয়ে এই মামলায় চার আসামী আটক হলো বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.