গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
অনুষ্ঠানে “শিক্ষা ও চাকুরী ” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন নাইমা হায়দার ও “সফল জননী নারী” ক্যাটাগরিতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান সাহিদা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি রানী দুর্গা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান, কাজী ওহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.