কচুয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রেিরাধ বিষয়ক প্রচারাভিযান পক্ষ ২০২২ এর সমাপনী উপলক্ষ্যে মানব বন্ধন ও আলোচনা সভা কচুয়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা সাব-রেজিস্টার তুপা বসু,প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম,সাংবাদিক ও সাবেক শিক্ষক সমীর বরন পাইক ও ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসুচির এ্যাসোসিয়েট অফিসার রেখা বিশ^াস। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, বিভিন্ন নারী সমিতির কর্মকর্তা ও মহিল সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.