সন্তানদের নিয়ে সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানরা।
২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন, লালনপালন ও পর্যটন কেন্দ্র করমজলে আসেন তিনি।
এসময়ে সময় সায়মা ওয়াজেদের সঙ্গে তার দুই সন্তান ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছিলেন।
সায়মা ওয়াজেদ পুতুল তার সন্তানদের নিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সুন্দরবন ঘুরে দেখেন।করমজলে থাকা বানর, হরিণ, বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা, কুমির ও কুমিরের ছানা দেখে আনন্দ প্রকাশ করেন সায়মা ওয়াজেদ ও তার সন্তানেরা। এছাড়া সুন্দরবন ও করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান।
তিনি আরও জানান করমজলে অবস্থানকালে সায়মা ওয়াজেদ ও তার সন্তানরা সুন্দরবনের ম্যাপ, কুমির, বানর, কচ্ছপ ও হরিণ দেখেন। সুন্দরবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জানিয়েছি। সব মিলিয়ে তিনি সুন্দরবন ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.