বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে মিছিল সহকারে ছাত্রলীগের সমাবেশ, আলোচনা সভা ও ৭৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সম্মানিত অতিথি ছিলেন কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, আওয়ামীলীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, আওয়ামীলীগ নেতা ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা এস এম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল ও মোঃ মনিরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা রাহাত মুন্সি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময়, ছাত্রলীগ নেতা আহম্মদ খলিল পরাগ, সাজ্জাদ শেখ, সাংবাদিক শরীফ মাসুদুল করিম, শেখ শাহিনুর ইসলাম শাহীন, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন ও ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.