গত কয়েকদিন চিতলমারীতে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শৈতপ্রবাহের প্রবাবে সারদিন সূর্যের দেখা মিলছে না। এর সেেঙ্গ হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। চারদিকে যেন জবুথবু অবস্থা। শীতের তীব্রতার সঙ্গে পালা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। এসময় সর্দি- কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে চিতলমারী একমাত্র সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্েরর চিকিৎসকদের যেন হিমশিম খেতে হচ্ছে।
শীতে বিপর্যস্ত জনজীবনে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে খেটে খাওয়া সাধারন মানুষের। বিপাকে পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। এছাড়া এ শীতে রোপা ইরি -বোরো ও সবজি চাষে বিরূপ প্রভাব পড়ছে।
বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মাহফুজুর রহমান বলেন, গতকয়েক দিন ধরে এমন শীত পড়েছে, যেন ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শীতের তীব্রতার সঙ্গে পালা দিয়ে বাড়ছে নানা রোগ বালাই। জ্বর- সর্দি - কাশিসহ নানা ধরনের শীত জনিত রোগ,সবচেয়ে অস্বস্তিতে আছে শিশুরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.