বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিন দিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মো. জুয়েল (৪০) খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে।
এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।
এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে জুয়েলের মরদেহ উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.