নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে মুসা বিশ্বাসের (৩২) নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর গত রবিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মুসা বিশ্বাসের মরদেহ ঘটনাস্থলে ভাসতে দেখে স্থানীয়রা ট্রলার নিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে নৌ-পুলিশ মুসা বিশ্বাসের লাশ তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হন্তান্তর করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ওই গ্রামের নবীর বিশ্বাসের ছেলে মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে নাদিম মোল্যা দুজনে নদীতে ডুবিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি। খুলনা থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল ডুবরি ওইদিন সন্ধ্যায় ঘন্টাব্যাপি চেষ্টা করে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন। পরদিন শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযানে চালায় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তার কোন সন্ধান না পাওয়ায় ওইদিন উদ্ধার অভিযান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.