মোংলা ইপিজেডে ভিআইপি ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতে খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সময় আতংকিত হয়ে পড়েন শ্রমিকরা।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকান্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেড়িয়ে পড়ে। তবে কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে সর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানান তিনি।
ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.