কচুয়া সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজে এক নবীন বরন অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় কলেজের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।
সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের সহকারী অধ্যাপক সেখ মো: আবুল কালাম, সহকারী অধ্যাপক মিলন মৈত্র,প্রভাষক সমীর কান্তি বাড়ই, প্রভাষক কৃষ্ণ পদ ধাম, দ্বিতীয় বর্ষের ও প্রথম বর্ষের বিভিন্ন ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
নবীন বরন অনুষ্ঠানের আলোচনা সভার পূর্বে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা প্রথম বর্ষের ছাত্রীদের লাল গোলাপ ফুলের স্টিক দিয়ে বরন করে নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.