বাগেরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা - ২০২৩ শুরু হয়েছে।৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিস এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনীম এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক এর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষক কৃষাণী এতে অংশ নেন।
এই মেলায় মোট ১৬ টি স্টল রয়েছে। এতে জৈব কৃষি, মাটির স্বাস্থ্য রক্ষা, কৃষি পণ্য প্রদর্শন, ক্লাইমেট কৃষি প্রযুক্তিতে টাওয়ার ও বস্তা পদ্ধতির ব্যবহার, নিরাপদ-বিষমুক্ত ঘেরের পারে ফসল ও সবজি চাষ পদ্ধতি, উন্নত বীজ, ভার্মি কম্পোস্ট সার তৈরি, আদর্শ নার্সারি তৈরি, কৃষি রোগ বালাইনাশক ব্যবহার পদ্ধতিসহ কৃষি ব্যাংকের লোন অনুমোদনের সহজ পদ্ধতিও প্রদর্শন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.