আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে (কুরিডোব মাঠ) লাখো মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। প্রায় আট একরের মাঠটি মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠে। মোমবাতির আলোয় শহীদ মিনার, বর্ণমালা, অল্পনাসহ দেশের নানা ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়া ওড়ানো হয় ফানুস । অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ ফ্রেরুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানসহ বিভিন্ন ধরণের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার মোসা সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যকার ও অভিনেতা কচি খন্দকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুন্ডু, শরফুল আলম লিটু প্রমুখ।
১৯৯৮ সাল থেকে নড়াইল ্একুশে উদযাপন পর্ষদ ব্যতিক্রমী এ আয়োজন করে থাকে। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাসা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তি বেড়েছে। এ বছর এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.