ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরি কমিটি গঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবকটি পদে জয় লাভ করে সম্পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট গোলাম কিবরিয়া যোবায়ের।
এর আগে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারিতে দুই দিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারে ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৬১৮ জন। শুক্রবার সন্ধ্যার পর ভোট গণনা শুরু হয়।
কার্যকরি সদস্য হিসেবে সাদা প্যানেল থেকে টুঙ্গিপাড়ার তথা গোপালগঞ্জের কৃতি সন্তান এডভোকেট গাজী ইমরুল জয় লাভ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.