কালিয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
বিশেষ অতিথি ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতি বিশ^াস, নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন বশির, হআওয়ামীলীগ নেতা হাজী মফিজসহ বিভিন্ন ইউপির জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলার উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান অতিথিকে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করেন। পাশাপাশি আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি খাজা মিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যবহুল বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই-পুস্তক পড়ার চর্চা করতে হবে।
এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.