বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ মোঃ মনিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি তামার তার সহ মনিরুলকে আটক করা হয়। আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করেন।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়। তার শরীরের সাথে লুকিয়ে রাখা ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য তিন হাজার পাঁচশত টাকা। কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল বছরের মে মাস থেকে এই পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.