বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন কালে সম্মানিত অতিথি উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সাইয়েদা ফয়জুন্নেছা বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়তে মেয়েদের নানা বিষয় দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আগামীদিনে মেয়েদের এগিয়ে যাওয়ার আহব্বান জানান তিনি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো: বাবুল মিয়ার সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,থানার পরিদর্শক ( তদন্ত) মো: লিয়াকত আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.