নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নে উচ্ছেদ অভিযানে মেসার্স এস,এম. বি ইটের ভাটা ভেঙ্গে দিয়েছে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আছিফ মির্জা। ২ মার্চ (বৃহস্পতিবার) দুুপুরে প্রশাসনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাটা মালিক মল্লিক মনিরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
ইটের ভাটার শ্রমিকেরা জানান, প্রশাসন ভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গরীব মানুষ এই ভাটায় কাজ করে আমাদের সংসার চলে। এখন কি করে সংসার চলবে বলে আহাজারী করেন।
জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আছিফ মির্জা স্বাক্ষরিত জরিমানার কাগজ সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্তন) আইন ২০১৩ এর ১৬ ধারায় অপরাধী হওয়ায় প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.