বাগেরহাটের চিতলমারীর সন্তোষ ইউনিয়নের চরকচুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম মৃধা মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি----রাজিউন) বুধাবার তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে স্থানীয় একটি মাঠে চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম মৃধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সহকারী কমিশনার ( ভূমি) বেতবতী মিস্ত্রী ও থানার পরিদর্শক ( তদন্ত) মো: লিয়াকত আলীসহ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তি যোদ্ধা মোসলেম মৃধাকে রাস্ট্রীয় সালাম দেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।পরে চরকচুড়িয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.