গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুনহারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। বুধবার ( ৮ মার্চ) উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মোঃ সিরাজুল হক খান-লুৎফুন্নেসা ফাউন্ডেশন এই ক্যাম্পের আয়োজন করেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আশেপাশের প্রায় ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। মোঃ সিরাজুল হক খান-লুৎফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিস্ট্য ও ব্যাবসায়ী ও সমাজ সেবক এনায়েত আলী খানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য রবিউল আলম শিকদার, উপজেলা নির্বাহী অফিসার এস, এম ইমাম রাজী (টুলু), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল,কাশালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জি: আওলাদ আলী মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ বাবুল আখতার খান ও মোঃ ওবায়দুর রহমান লিটন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান বলেন, মানুষের সেবায় সবসময় মোঃ সিরাজুল হক খান-লুৎফুন্নেসা ফাউন্ডেশন কাজ করছেন। তাই তারা যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশশ্রæতি দেন তিনি। শতভাগ বিশ্বাস করা যায়, এমন একজন মানুষ ডাঃ মোঃ হেদায়েত আলী খান। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু গুনহার নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন মুন্সি আতিয়ার রহমান ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.