বাগেরহাটের চিতলমারীতে দুই দিন ব্যাপী শেখ হেলাল উদ্দীন ১ম ফিদে স্টার্ন্ড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে চিতলমারী উপজেলা পরিষদের হলরুমে চিতলমারী চেস ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু,সভাপতি এসোসিয়েশন অব প্লেয়ার্স এনায়েত হোসেন,সাধারন সম্পাদক এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স ক্যান্ডিডেট মাস্টার মো: শওকতবীন ওসমান শাওন,ডা: এম, আর ফরাজি,সমাজ সেবা অফিসার মো:সোহেল পারভেজ।
উল্লেখ্য দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে বালাদেশ ভারতসহ ১১২ জন দাবারু অংশ গ্রহন করবেন।১১ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.