বাগেরহাটের শরণখোলা উপজেলার পহলানবাড়ি গ্রামে পুকুরে পড়ে খাদিজা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (১১মার্চ) সকাল ১১টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত খাদিজা পহলানবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং ওই বাজারের ব্যবসায়ী তানভীর আহমেদ মিজান খানের মেয়ে।
নিহতের স্বজন মো. মাহফুজ হাওলাদার জানান, শিশুটির বাবা সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। মা মাহফুজা আক্তার মাহিন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে খাদিজা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.