বাগেরহাটের মোল্লাহাটে দিনমজুরকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় আটজনের নাম উল্যেখ সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছে মনির শেখ এর বড় ভাই জাহিদুল শেখ।
মোল্লাহাট থানায় দায়েরকৃত এই মামলার আসামীর মধ্যে মোল্লাহাট থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন আরিফুল শেখ, আব্দুল গনি শেখ, সালমান শেখ, মাহমুদ শেখ, আকাশ শেখ। বাকীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল এর সমন্বয়কারী পুলিশ পরিদর্শক আশরাফুল আলম।
উল্ল্যেখ্য গত ১১ মার্চ শনিবার দিনে দুপুরে চোর সন্দেহে দিনমজুর মনির শেখ কে নির্মমভাবে নির্যাতন করা হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.