প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
মোল্লাহাটে পুষ্টি সমন্বয় কমিটির কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, জেজেএস'র ইউনিয়ন ফ্যাসিলিটেটর সত্য রঞ্জন বিশ্বাস সহ সংশ্লিষ্ট সদস্য গণ।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.