জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ একজনকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।২৩ মার্চ দুপুরে বাগেরহাট সদরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নং কক্ষে অভিযান চালিয়ে ১৮ টি ১০০০ টাকার জাল নোট,জাল নোট তৈরির সরঞ্জাম সহ পিরোজপুর জেলার মোশারেফ মৃধাকে আটক করে।
জেলা পুলিশ মিডিয়া সেল এর প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম জানান জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের প্রানকেন্দ্র রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলে অভিযান চালিয়ে ১০০০ টাকার ১৮ টি জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম সহ পিরোজপুর জেলার মোশারেফ মৃধাকে আটক করে।পরবর্তী আইনগত ব্যাবস্হার জন্য কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.