সুন্দরবনে ৮২ কেজি হরিণের মাংস সহ হরিণের ২০ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)'র একটি অভিযানিক দল।২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২২ মার্চ তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮২ কেজি হরিণের মাংস সহ হরিণের ২০ টি পা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এসময়ে হরিণের মাংস পাঁচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় । জব্দকৃত হরিণের মাংস, পা এবং শিকারীদের ব্যবহৃত কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিস কয়রা এর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.