নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে।
সোমবার (৩এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১২ মার্চ উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী কে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হয়। অপর দিকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ হাবিবুর রহমান ২ বছর নড়াইলের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.