Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ২৪৬ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Link Copied!

‘স্মার্ট বাংলাদেশ বির্ণিমানের লক্ষে’ গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিসংখ্যান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। এসময় উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মোট ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আজিমুল ইসলাম। অনুষ্ঠানে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।