Nabadhara
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ইরি ক্ষেতের ম্যাশিন ভাংচুর ও বোরিং নষ্টের অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
এপ্রিল ৫, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে ইরি ক্ষেতের ম্যাশিন ভাংচুর, বোরিং নষ্ট ও পাট বুনতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৭ মার্চ ও ২ এপ্রিল ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম(৩৩) প্রতিপক্ষের বিরুদ্ধে নড়াগাতী থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত আঃ রহমান খাকির ছেলে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাসান শেখের ছেলে গফ্ফার শেখ গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত দলীয় কোন্দল চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত মাসের ২৫ তারিখে গফ্ফার শেকের হুকুমে তার দলীয় ১৯/২০ জন লোক ভুক্তভোগী আমিনুল ইসলামসহ তাদের দলীয় ৭/৮ জনের ইরি ক্ষেতের মটর ভাংচুর ও বোরিং নষ্ট করে ফেলে এবং চলতি মাসের ২ তারিখে পতিত জমিতে মজুরেরা চাষাবাদ করে পাট বুনতে গেলে গফ্ফার ও তার দলীয় লোকজন বাঁধা প্রদান করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম উৎকন্ঠায় রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযুক্ত গফ্ফার শেখ বলেন, ওই গ্রুপের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ওরাই কয়েকদিন আগে মসজিদে নামাজ পড়তে আডার সময় আমাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। প্রায় ১৫/২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মাত্র অল্প সুস্থ হয়েছি। এ ঘটনায় আমিও থানায় অভিযোগ দিয়েছি। আমাকে মারাত্মক আহত করার বিষয়টি ধামাচাপা দিতে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ করলে ওই ইউনিয়নের বিট অফিসারের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তি সমাবেশ করে উভয়কে শান্ত থাকতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।