নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ (৪এপ্রিল) ২০২৩ দিনগত রাত ৩টা১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়েছিলেন।
তাঁর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাব ও লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। তাঁর রুহের মাগফেরাত কামনা, আল্লাহ যেন তাঁকে বেহেশতে নসীব করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

